জীবননগর উথলীতে দিন-দুপুরে মোবাইল ছিনতাই

আপলোড তারিখঃ 2020-10-10 ইং
জীবননগর উথলীতে দিন-দুপুরে মোবাইল ছিনতাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দিন-দুপুরে মোবাইল ছিনতাইয়ের ঘটনার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার সময় সেনেরহুদা গ্রামের ক্লাবপাড়ার আবুল কালামের ছেলে হৃদয় দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিচ রাস্তার উপরে মাস্কপরা দুজন মোটরসাইকেল আরোহী হৃদয়ের হাত ও গলা চেপে ধরে তার কাছে থাকা একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। হৃদয় মোটরসাইকেলের পিছু ছুটলে ছিনতাইকারীরা উথলী বাসস্ট্যান্ডের দিকে মোটরসাইকেল দ্রুত চালিয়ে পালিয়ে যায়। দিনের আলোয় এমন ঘটনায় এলাকা বাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)