ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মুজিবনগরে জনকল্যাণ যুব সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সপ্তম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রামনগর একাদশ ৬-০ গোলের বিশাল ব্যবধানে বামুন্দি-নওদাপাড়া একাদশকে পরাজিত করে বিশাল বিজয় ছিনিয়ে নেয়। খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি মোনাজাত মোল্লার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা। বিজয়ী দলের পক্ষ্যে বেল্টু ও শাকিল ৩টি করে মোট ৬টি গোল করেন। খেলায় ৩টি গোল ও বিজয়ী হওয়ার পিছনে বিশেষ অবদান রাখায় শাকিলকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আজিবার রহমান, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিনসহ পরিচালনা কমিটির অন্য সদস্যবৃন্দ। খেলা পরিচালনায় ছিলেন বাফুফের রেফারি সোহেল রানা।
