ঝিনাইদহে সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-10-10 ইং
ঝিনাইদহে সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় সাধুহাটির ডাকবাংলা বাজারে ইউনিয়নে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম রশীদুল আলম, সাবেক পৌর মেয়র আনিসুর রহমান খোকা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান মালিতা, সাবেক সাধারন সম্পাদক ও থানা কমিটির সদস্য রফি উদ্দিন বিশ্বাস, সাধুহাটি ওয়ার্ডের মেম্বার মতিয়ার, রহমান মালিতা প্রমুখ। কর্মী সভাটি পরিচালনা করেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)