দর্শনায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদ আটক

আপলোড তারিখঃ 2020-10-10 ইং
দর্শনায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী শহিদকে আটক করা হয়। আটক শহিদ দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করা হয় ও তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)