শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাট

আপলোড তারিখঃ 2020-10-10 ইং
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙচুর ও লুটপাট ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় দোকানসহ ১৫টি বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলায় মহিলাসহ কমপক্ষে সাতজন আহত হয়। এছাড়া হামলাকারীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুর, মৌকুড়ি ও পুরাতন বাখরবা গ্রামে। জানা গেছে, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুনের সাথে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে জুলফিকার কাইসার টিপুর সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের কর্মী সমর্থকদের বাড়ী ঘরে হামলা চালায়। এসময় ১৫টি বসত বাড়ী ও ৩টি দোকান এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া হামলাকারীরা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বদরউদ্দীন, এতেম, কুমা, তানিয়া ও রুমি খাতুনসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতরা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় দু’গ্রুপের মধ্যে চলছে ধাওায়া-পাল্টা ধাওয়া। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)