দর্শনা কেরুজ সিডিএ ও সিআইসিদের সমন্বয়ে কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-10-10 ইং
দর্শনা কেরুজ সিডিএ ও সিআইসিদের সমন্বয়ে কমিটি গঠন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: বৈষম্য দূরীকরণ ও দাবি আদায়ের লক্ষ্যে দর্শনা কেরুজ অবহেলিত সিডিএ ও সিআইসিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা কেরুজ চিনিকলের ক্লাব মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সিডিএ শফিকুল ইসলাম তরফদারকে (সাবু) আব্বায়ক ও সিডিএ সাহেব আলী তরফদারকে যুগ্ম আহব্বায়ক এবং সিডিএ সাইফুদ্দিন সুমন, এএসএম কবির, একরামুল হক খলিল, সিআইসি রুহুল আমিন, সিডিএ হারিজুল ইসলামকে সদস্য করা হয়। কমিটির আহব্বায়ক সিডিএ শফিকুল ইসলাম তরফদার (সাবু) জানান, বৈষম্য দূরীকরণ ও দাবি আদায়ের লক্ষ্যে দর্শনা কেরুজ চিনিকলে কর্মরত সকল সিডিএ ও সিআইসিদের সমন্বয়ে এক আলোচনা সভার মাধ্যমে সিডিএ ও সিআইসি ঐক্যপরিষদ নামে একটি কমিটি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)