ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস:
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত মুন্সি সুপার মার্কেট ও আব্দুল্লাহ সিটিতে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন চান্নু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুল, দোকান মালিক সমিতির সদস্য ইলিয়াস হোসেন, ভাই ভাই স্টোরের মালিক হাজি মো. জাহিদুর রহমান সাবু, সুলতান রহমান বাবু, গার্মেন্টস ব্যবসায়ী মো. ফারুক হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।
