চুয়াডাঙ্গায় জেলা জজ ও ডিসি-এসপির সঙ্গে মানবাধিকার কমিশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2020-10-09 ইং
চুয়াডাঙ্গায় জেলা জজ ও ডিসি-এসপির সঙ্গে মানবাধিকার কমিশন নেতৃবৃন্দের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলার নবগঠিত কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা জেলা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কমিটির সদস্যরা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার বিজ্ঞ জেলা ও দায়রা জজ রবিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সাথে সাক্ষাৎ করেন তাঁরা এবং এরপরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রফেসর কামরুজ্জামান, নির্বাহী সভাপতি প্রফেসর এসএম ইস্রাফিল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক ডা. শামীম কবিরসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)