ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগরে রামনগর ফুটবল টুর্নামেন্টে ফারুক লাইব্রেরী এন্ড বল্লভপুর মর্নিং একাদশ জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রামনগর জনকল্যাণ যুব সমিতির আয়োজনে প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলায় ফারুক লাইব্রেরী এন্ড বল্লভপুর মর্নিং একাদশ ১-০ গোলে যতারপুর একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন মোনাখালী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি মোনাজাত মোল্লা, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দীনসহ কমিটির সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খেলোয়াড় আঁখি। খেলাটি পরিচালনা করেন বাফুফের রেফারি সোহেল রানা। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর আলম ও রাসেল শেখ। ধারাভাষ্যকার ছিলেন শামিম শিশির। আজ শুক্রবার একই মাঠে মুখোমুখি হবে রামনগর একাদশ ও বামুন্দী একাদশ।
