ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ, প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ৫ম দিন অতিবাহিত হয়েছে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুতুবপুর ইউনিয়নের ৬৪ জন ছেলে ও মেয়েদেরকে নিয়ে এই প্রশিক্ষণ চলছে। এছাড়াও সরকারের সহযোগিতায় সারা বাংলাদেশের সাড়ে ৪শটি ইউনিয়নের বেকার ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এ প্রশিক্ষণ চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ম দিনে চুয়ডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় তিনি বলেন, ‘প্রশিক্ষণের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, পূজা, প্রাকৃতিক দূর্যোগের সময়ে আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্তদেরকে দিয়ে সকল প্রকার ডিউটি করানো হবে।’ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক আনসার ও ভিডিপি টিআই কর্মকর্তা জসিম উদ্দীন, প্রশিক্ষীকা আনসার ভিডিপি টিআই কর্মী মোছা. রাশেদা খাতুন, কুতুবপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কর্মী দলীয় নেতা আব্দুল হান্নান, কর্মী মোছা. রোজি খাতুন, মোছা. কহিনুর বেগম, কর্মকর্তা নাসির উদ্দীনসহ প্রমুখ।
