চুয়াডাঙ্গায় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-10-09 ইং
চুয়াডাঙ্গায় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নুরনগরের ইরাঙ্গ বাদশাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৭পিস ভারতীয় ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত ইলাঙ্গ বাদশা (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নুরনগর গ্রামের মাদক ব্যবসায়ী ইলেঙ্গা বাদশার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ইলেঙ্গা বাদশার স্বীকারোক্তিতে তার ঘর থেকে ৪৭পিস ভারতীয় বুপ্রেনরফাইন অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)