ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মাদকবিরোধী অভিযানে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশ ইয়াবাসহ মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বামুন্দি হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানার এএসআই মইনুল ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামুন গাংনী উপজেলার অলি নগর গ্রামের আতাহার আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
