ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরের বিশিষ্ট ঠিকাদার শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা মজিবুল হক খান চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শহরের কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। মুজিবুল হক খান চৌধুরী গত বুধবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
