গাঁজাসহ আটক হাজরাহাটির আজিজুলের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
গাঁজাসহ আটক হাজরাহাটির আজিজুলের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আজিজুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তার বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত আজিজুল হক (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি পিরপাড়ার সাবেদ মণ্ডলের ছেলে। গতকালই তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেনসহ সঙ্গীয় ফোর্স হাজরাহাটি গ্রামের আজিজুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় আজিজুল হককে ২৫ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আজিজুল হককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ-সহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)