কালীগঞ্জে মাদরাসা শিক্ষকের জমিতেই হবে পুলিশ ফাঁড়ি

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
কালীগঞ্জে মাদরাসা শিক্ষকের জমিতেই হবে পুলিশ ফাঁড়ি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জমি দান করেছেন ইকবাল আনোর নামের এক মাদরাসা শিক্ষক। জমিদাতা ইকবাল আনোয়ার সদর উপজেলার খড়াশুনী গ্রামের মৃত ইসমাইল বিশ^াসের ছেলে। তিনি স্থানীয় নলডাঙ্গা শামছুল আলম খাঁন দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি জমিটি পুলিশ ফাঁড়ির নামে রেজিস্ট্রি করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হাতে হস্তান্তর করেন। জানা গেছে, জেলা সদরের প্রত্যান্ত অঞ্চল নলডাঙ্গাসহ আশেপাশের এলাকায় ফাঁড়ি পুলিশ দীর্ঘদিন ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রেখে আসছে। কিন্তু ফাঁড়িটির নিজস্ব কোনো জমি বা ভবন ছিল না। সর্বশেষ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রচেষ্টায় ৩৩ শতক জমি দান করেন শিক্ষক ইকবাল আনোয়ার। উক্ত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। জমিদাতা ইকবাল আনোয়ার জানান, ‘ফাঁড়ি পুলিশ আমাদের এলাকায় শান্তি-শৃঙ্খলাসহ নানা সামাজিক কাজে অংশ নিয়ে থাকে। কিন্তু ফাঁড়ির কোনো নিজস্ব জমি না থাকায় আমার নিজস্ব ৩৩ শতক জমি ফাঁড়ির জন্য দান করেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)