ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ইবি’র প্রাক্তন ছাত্রী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান আসামী জামিরুল জোর্য়াদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মাগুরা শহরের ভায়নামোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে তিন্নিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিন্নির মেজো বোন মুন্নির প্রাক্তন স্বামী জামিরুল তার বাড়িতে এসে অকথ্য ভাষার গালিগালাজ ও ভাংচুর করে। অপমান সইতে না পেরে তিন্নি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরের দিন তার মা শৈলকুপা থানায় ৮ জনের নাম উল্লেখ করে ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ে করেন। এ ঘটনায় প্রধান আসামীসহ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
