জীবননগরে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
জীবননগরে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপনের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে আর্সেনিক ও আয়রণ মুক্তকরণ প্লান্ট স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর শহরের সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রণ মুক্তকরণ প্লান্ট স্থাপনের উদ্বোধন করা হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের বিশুদ্ধ পানির এই প্লান্ট স্থাপনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. শফিউল কবির, প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, কো-অডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম জীবননগর উপজেলা ম্যানেজার মাসুদ হোসেন, দামুড়হুদা উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, জীবননগর ফিল্ট অর্গানাইজার রাজন আহম্মেদ, দামুড়হুদা ফিল্ট অর্গানাইজার জেসমিনা খাতুন, জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)