ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান রাজু মাস্টারের পক্ষে বিভিন্ন গ্রামে পথসভা ও কুশল বিনিময় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু। তিনি বলেন, এবার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজু মাস্টারের হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। যারা আ.লীগকে ভালোবাসে তারা অবশ্যই নৌকায় ভোট দিকে নৌকাকে জয়ী করবেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চলমান পথসভায় নৌকা প্রতীকের প্রার্থী রাজু বলেন, স্থানীয় নেতৃবৃন্দসহ জন সাধারণ সবাই পিছনের ভেদাভেদভুলে সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে এগিয়ে নিতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সকল সুযোগ-সুবিধা পেতে হলে আমাকে জয়যুক্ত করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নবগঠিত গড়াইটুপি ইউনিয় আ.লীগের সাধারণ সম্পাদক সাঈদ খোকন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, শংকরচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, আ.লীগ নেতা খালেক মাস্টার, ফাতুরুজ্জামান মাস্টার প্রমূখ। গড়াইটুপি ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক আমজেদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
