ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডের কেদারগঞ্জ নতুন বাজারের (পৌর বাজার) রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার উপসহকারি প্রকৌশলী আনিসুজ্জামান, কেদারগঞ্জ নতুন বাজার কমিটির সভাপতি গোলাম মতুর্জা, সহসভাপতি ডা. নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, শেখ শাওন, রকিবুল, লিখন, পান্না, হেলাল, মিজান, পিয়াল, স্থানীয় মুরুব্বি আফসার, রবিউল মাস্টার, সিদ্দিক মাস্টার, লতিব ডাক্তার, নতুন বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, স্থানীয় ব্যবসায়ী আশরাফুল, হুজুর আলী প্রমুখ।
