চুয়াডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধনে কাউন্সিলর প্রার্থী চাঁদ

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
চুয়াডাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উদ্বোধনে কাউন্সিলর প্রার্থী চাঁদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক হাজরাহাটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন হেলথ এইড মেডিকেল সেন্টারের পরিচালক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান মানু, মানবিক হাজরাহাটির সভাপতি ইসতিয়াক সাকিল, জোয়ার্দ্দার সাকিব, নিরজনা, শামিমা আক্তার, উপদেষ্টা আব্দুর রহমান প্রমুখ। উদ্বোধনের পর দিনব্যাপী হাজরাহাটি গ্রামের সাধারণ মানুষদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)