কুতুবপুরে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণে খুলনা রেঞ্জের প্রধান আমজাদ হোসেন

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
কুতুবপুরে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণে খুলনা রেঞ্জের প্রধান আমজাদ হোসেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে, গত মঙ্গলবার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুতুবপুর ইউনিয়নের ৬৪ জন ছেলে ও মেয়েদেরকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। এ ছাড়াও দেশব্যপী সরকারের সহযোগিতায় সাড়ে ৪শ টি ইউনিয়নের বেকার ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষের সভাপতিত্বে গতকাল এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জের প্রধান আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ২৬নং আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দীন, প্রশিক্ষক আনসার ও ভিডিপি টিআই কর্মকর্তা মো. জসিম উদ্দীন, টিআই কর্মী রাশেদা খাতুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কর্মী দলীয় নেতা আব্দুল হান্নান, কর্মী রোজি খাতুন, কহিনুর বেগম, নাসির উদ্দীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)