হিজলগাড়ী বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-08 ইং
হিজলগাড়ী বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বার্হী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান হিজলগাড়ী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসান পোল্ট্রি ফিডকে চার হাজার টাকা ও জোয়ার্দ্দার গার্মেন্টসকে দুই হাজার টাকা বিভিন্ন অপরাধের দায়ে জরিমানা করেন। পরে ইউএনও ইউনিয়ন পর্যায়ের ইজিবাইকে রঙ করার কাজ পরিদর্শন করেন এবং যারা এখনও তাদের ইজিবাইক রঙ করেননি তাদের দ্রুত রঙ করার নিদের্শ দেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)