ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহ র্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানে ৪১ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুরের ফুলবাড়ী বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কোটচাঁদপুরের পারলাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে জাহিদ হাসান। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কোটচাঁদপর থানায় প্রেরণ করে র্যাব-৬।
