জীবননগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৫

আপলোড তারিখঃ 2020-10-07 ইং
জীবননগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৫ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা ও যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মুন্নাফের ছেলে বকুল হোসেন (৪০), মতিয়ার রহমানের ছেলে আরিফ (৪০) ও সিরাজুল ইসলাম ওরফে বুদোর ছেলে আনোয়ার হোসেন আনু (৩৫) পেশায় ছাগল ব্যবসায়ী। গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে পাশর্^বর্তী মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে ছাগল ক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা কোন্ড স্টোরের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা জীবননগর পৌর শহরের শাপলাকলিপাড়ার নিছার উদ্দীন হালসানার ছেলে সাইফুদ্দিন ও জীবননগরে বেড়াতে আসা ঢাকা সাভারের ইউসুফ আলীর ছেলে জাবেদ আলী (৩২) মারাত্মক জখম হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বকুলকে যশোর সদর হাসপাতাল ও বাকীদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)