ছবির ক্যাপশন:
দামুড়হুদায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় ডিসি নজরুল ইসলাম
প্রতিবেদক, দামুড়হুদা:
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কোনো রকম কারচুপি হওয়ার সুযোগ নেই। সকল প্রার্থীকে যথাযথভাবে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনী আচরণবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। এছাড়া ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক আজিজ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোগলডাঙ্গা গ্রামের হাজি রবিউল হাসান, আনারস প্রতীকের প্রার্থী কালিয়াবকরি গ্রামের ইয়ামিন আলী মেম্বার, নাটুদহ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ধানের শীষ প্রতীকের প্রার্থী জগন্নাথপুর গ্রামের আমির হোসেন মাস্টার, অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জগন্নাথপুরের ইয়াচনবী, আনারস প্রতীকের প্রার্থী চন্দ্রবাস গ্রামের আব্দুল হালিম, একই গ্রামের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফজলুল হক এবং টেবিল-ফ্যান প্রতীকের প্রার্থী চারুলিয়া গ্রামের আমিনুল ইসলাম।
