চুয়াডাঙ্গায় দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করলেন প্যানেল মেয়র মুন্সী খোকন

আপলোড তারিখঃ 2020-10-07 ইং
চুয়াডাঙ্গায় দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করলেন প্যানেল মেয়র মুন্সী খোকন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার অ্যাকশান প্লান বাস্তবায়নে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে ১২ জন সেলাই প্রশিক্ষিত নারীর মধ্যে এ সেলাই মেশিন প্রদান করা হয়। পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌর এলাকার হতদরিদ্র মহিলাদের মাঝে যে সেলাই মেশিনগুলো দেয়া হলো আপনারা তা অবহেলা করবেন না। স্বামীর পাশাপাশি আপনারা সেলাই মেশিন দিয়ে উপার্জন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। পৌরসভার কর্মকর্তারা দেখভাল করবেন। আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রশিক্ষণ নিয়েছেন তা কাজে লাগাবেন। চুয়াডাঙ্গা রেলপাড়ার শিরিনা আক্তার, সাদেক আলী মল্লিকপাড়ার সুমি পারভীন, হাটকালুগঞ্জের মনোয়ারা বেগম, মুন্সীপাড়ার সুরাইয়া খাতুন এবং বেলগাছির রানু বেগমসহ ১২জন হতদরিদ্র সেলাই মেশিনগুলো পান। এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, নাজরিন পারভীন মলি ও টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেনসহ পৌর-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)