দামুড়হুদায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম : থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2020-10-07 ইং
দামুড়হুদায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম : থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার পুরাতন হাউলী গ্রামে টিউবয়েলের পানি যাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনকে হাসুয়ার কোপে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন- পুরাতন হাউলী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল আলিম (৫২)। আহত আলিমকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই গ্রামের আব্দুল লতিফের ছেলে আজিজ টিউবওয়েলের পানি রাস্তায় ছেড়ে দিলে আলীমের সঙ্গে বাকবিতণ্ডা বাদে। পরে আব্দুল আজিজের ভাই খতিব দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আব্দুল আলিমকে কুপিয়ে জখম করে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, আহতের ছেলে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)