দেশে খুন, গুম ও ধর্ষণের মহোৎসব চলছে

আপলোড তারিখঃ 2020-10-07 ইং
দেশে খুন, গুম ও ধর্ষণের মহোৎসব চলছে ছবির ক্যাপশন:
দর্শনায় জাতীয় পার্টির আলোচনা সভায় সরকার হাসিবুল ইসলাম মাসুদ দর্শনা অফিস: দর্শনা পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক হিরা সিনেমা হল চত্বরে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দর্শনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এনামুল হক সন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক সরকার হাসিবুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘দেশে প্রকাশ্যে খুন, গুম ও ধর্ষণের মহোৎসব চলছে। ক্ষমতাসীনদের নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্য প্রায় ক্রয়-ক্ষমতার বাইরে। সরকারের বিভিন্ন প্রকল্পগুলো লুটপাটের অভয়ারণ্য। এই নাভিশ^াস পরিস্থিতি থেকে জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল পল্লীবন্ধু এরশাদের আদর্শিক রাজনৈতিক দল জাতীয় পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ দর্শনা পৌর জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুল ইসলাম সুজনের উপস্থাপনা ও সার্বিক তত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা জহির উদ্দিন সুরুজ, দর্শনা পৌর নেতা লিয়াকত আলী, নুরুল ইসলাম, রাজিব, সুরেন কুমার, বিজয় কুমার, সাঈদ হোসেন, আব্দুর রাজ্জাক, আনারুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। ক্বারী আব্দুল করীমের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)