চুয়াডাঙ্গর কুতুবপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-10-06 ইং
চুয়াডাঙ্গর কুতুবপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাংলাদেশ আনসার বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে, গতকাল সোমবার সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কুতুবপুর ইউনিয়নের ৬৪ জন ছেলে-মেয়েকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট-২৬ নং আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি টিআই কর্মী রাশেদা খাতুন, আনসার ও ভিডিপি টি আই কর্মকর্তা মো. জসিমউদদীন, কুতুবপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কর্মী দলীয় নেতা আব্দুল হান্নান, কর্মী মোছা. রোজি খাতুন, মোছা. কহিনুর বেগম, কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)