আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-10-06 ইং
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা জাহান্নারা খাতুন ও আলিজা খাতুন, সদস্যসচিব শাহান পারভীন, সদস্য চিনি বেগম, গিনি খাতুন, চায়না খাতুন, শিল্পী খাতুন, সুফিয়া বেগম, শিউলী খাতুন, চম্পা খাতুনসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোছা. আফরোজা পারভীন। সার্বিক সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা শেখ সেলিম, আলো, রতন, শেখ সোহেল, জালাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)