আলমডাঙ্গায় দলিল লেখককে মারধরসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-10-06 ইং
আলমডাঙ্গায় দলিল লেখককে মারধরসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ঝন্টুকে মারধর, রেজিস্ট্রার খাতা ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে মর্মে থানায় অভিযোগ করা হয়েছে। দলিল লেখক রবিউল হক ঝন্টু বাদি হয়ে গতকাল সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে লিখিত এই অভিযোগ দায়ের করেন। এদিকে এই অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক সোনাহার মণ্ডল। লিখিত অভিযোগে দলিল লেখক রবিউল হক ঝন্টু উল্লেখ করেন, ‘বেশ কিছুদিন ধরে আলমডাঙ্গার নওদা-বণ্ডবিল গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে সোনাহার মন্ডল, আমজেত আলীর ছেলে জাহাদুল ইসলাম, রাজু, ডিটু, হিটু, রায়হানসহ বেশ কয়েকজন বিভিন্ন সময়ে আমার কাছে টাকা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় সোমবার বিকেলে রেজিস্ট্রি অফিসের টিনসেডে সমিতির কাজ নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় তারা আমার ওপর অতর্কিত হামলা করে এবং আমাকে মারধর করে। একই সময় তারা চেয়ার টেবিল ভাঙ্চুর করে এবং দলিল লেখক কল্যাণ সমিতির রেজিস্ট্রারপত্র ও ক্যাশ-বাক্স থেকে দলিল রেজিস্ট্রি কাজে ব্যবহৃত কাগজপত্রসহ নগদ ৪ লাখ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।’ এদিকে এ অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক সোনাহার মণ্ডল বলেন, ‘থানায় লিখিত অভিযোগে বাদী যে সময়ের কথা উল্লেখ করেছেন, ওই সময়ে আমিসহ অভিযোগে উল্লেখিত সকল ব্যক্তিরা সদ্য নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সংবর্ধনা সভায় চুয়াডাঙ্গাতে অবস্থান করছিলাম।’ প্রকৃতপক্ষে সত্য ঘটনা হচ্ছে, ‘আলমডাঙ্গায় দলিল লেখক সমিতির কিছু লোক জমি ক্রয়-বিক্রয়কারীদের কাছ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। আমরা দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজের প্রতিবাদ করে আসছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানোর জন্য থানায় মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)