ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রির লক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দিনভর বাজারের সকল সার ব্যবসায়ীদের দোকানে মনিটরিং কার্যক্রম চালায় কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এসময় সরকারের নির্ধারিত মূল্যে ছাড়া কোনো সার ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করতে পারবে না বলে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এছাড়াও মনিটরিং নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান কৃষি কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজি ইয়াসির আরাফাত, মো. রিদাবুল আরেফিন, মামুনুর রশিদ, মেহেদী হাসান, তোফাজ্জেল হোসেন, তোজাম্মেল হোসেন, জালাল উদ্দিন, লিফটন বাদশা, সাইদুর রহমান ও উপজেলা সংরক্ষণ শফিউল আজম।
