ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা `আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি` শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গত রোববার দিবাগত রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি ও খ্যাতিমান লেখক নির্মলেন্দু গুণ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক, সহকারী কমিশনার মিথিলা দাস প্রমুখ।
