ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। একদল লাঠি খেলোয়ার রঙ বে-রঙ-এর পোষাক পরে দেশীয় ঢোল ও কাঁসার বাদ্য-বাঁজনার তালে-তালে নেঁচে গেয়ে এ খেলা প্রদর্শন করেন। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এ খেলাটি স্বর্তঃস্ফূর্তভাবে এক নজর দেখার জন্য এলাকার দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাজদিয়া গ্রামের কবিরাজ দুরুদ আলী দফাদারের নেতৃত্বে একদল লাঠি খেলোয়ার খলিলুর রহমান, আব্দুল হাই ও ছামেদ আলী খেলাটি পরিচালনা করেন।
