ছবির ক্যাপশন:
গড়াইটুপিতে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধনকালে আলী মুনসুর বাবু
আকিমুল ইসলাম:
আসন্ন গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজু মাস্টারের পক্ষে নির্বাচনী পথসভা করেছেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু। পথসভা শেষে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করেন। গতকাল সোমবার রাত ১০টায় গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজেদ আলীর পরিচালনায় ও মুক্তিযোদ্ধা আওলাদ বিশ্বাসের সভাপতিত্বে পথসভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী মুনসুর বাবু বলেন, ‘নৌকার বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত। তাই আসুন সকল নেতা-কর্মীরা মিলে কাঁেধ-কাঁধ মিলিয়ে রাজু মাস্টারকে নির্বাচিত করি।’ এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুৃয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাদুল হক রোকন, মুক্তিযুদ্ধো লিয়াকত আলী, আনসার আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিলুয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, কাদের মণ্ডল, জামির হোসেন, জিল্লুর রহমান, সবুর হোসেন,আশিকুজ্জামান আশিক প্রমুখ।
প্রধান অতিথি নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কালুপোল বাজার,খাড়াগোদা বাজার ও গড়াইটুপি বাজারে পথসভার মধ্য দিয়ে নৌকার সাথে থেকে কাজ জন্য সকলকে আহব্বান করেন এবং নৌকার বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
