সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে চাই

আপলোড তারিখঃ 2020-10-06 ইং
সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে চাই ছবির ক্যাপশন:
গড়াইটুপিতে নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফ আকিমুল ইসলাম: আসন্ন গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের কর্মীদের দারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আকতার হোসেনের অফিস ভাঙ্চুর ও তাঁর গলায় ধারালো চাপাতি ধরে প্রাণনাশের হুমকির খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে গড়াইটুপিতে ছুটে যান একাদশ জাতীয় নির্বাচনে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা শরিফুজ্জামান শরীফ। এসময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী আকতার হোসেন ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিএনপি নেতা শরীফ বলেন, ‘সব প্রতিকূলতা পার করে ধানের শীষ প্রতীক নিয়ে আকতার হোসেন বিপুল ভোটে জয়ী হবে, ইনশা-আল্লাহ। বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা শরীফ আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলাসহ ভাঙ্চুর ও গলায় চুরি ধরে ভোটে জিততে পারবেন না। কারণ সাধারণ মানুষ বিএনপিকে চাই, ধানের শীষে ভোট দিতে চাই।’ মতবিনিময়কালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আকতার হোসেন আক্ষেপ করে বলেন, ‘আমি একজন অবহেলিত বিএনপি নেতা। কারণ আমার ওপর প্রকাশ্যে হামলার ঘটনার পরেও চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দের কোনো প্রতিক্রিয়া নেই। তবে জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ সাহেবকে ধন্যবাদ। তিনি এই কঠিন সময়ে দলীয় নেতা-কর্মী নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন।’ এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খাঁন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)