ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচনের প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইন তার কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে গত শনিবার সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের পর গতকাল রোববার দুপুরে তরিকুল ইসলাম এই পাল্টা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন যে, ‘গত ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় আমার নৌকা প্রতীকের পক্ষের কর্মীরা পোয়ামারী গ্রামে গণসংযোগ করছিলেন। সে সময় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইনসহ তার কর্মীরা আমার কর্মীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার কর্মীদের উপর হামলা করে। হামলাকারিদের মধ্যে ছিলেন স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইন, পোয়ামারী গ্রামের আবুল কাশেম, খবির উদ্দীন, পলাশ, সাইদুল, ডাউকি গ্রামের সাজিদ মাহমুদ রোমিও, রাজিব, লিটন, রাবিদ, রমজান গোমেজ, মন্টু, জহুরুল, ইয়ামিন, সোহান, সেলিম, মেহেরাবসহ আরও অনেকে। নাজমুল হুসাইন নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে গণসংযোগকালে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। যাতে ভয়ে আমি নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়।
তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন ও নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ও আমার কর্মীদের জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে গণসংযোগ চালাতে পারি সে পরিবেশ সৃষ্টি করতে অনুরোধ করছি। একইসাথে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
