এনজিওর কিস্তির চাপে ভ্যানচালকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
এনজিওর কিস্তির চাপে ভ্যানচালকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: এনজিও কর্মীদের কিস্তির চাপে ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে। নিহতের ভাবি মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন প্রতিবন্ধী হলেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। এনজিওর কিস্তি নিয়ে প্রায়ই তিনি স্ত্রীর সাথে বাকবিতণ্ডা করত। গত শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হলে গতকাল রোববার সকালে তিনি বিষপান করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জানান জাহাঙ্গীর আলম জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব বিষপান করে আত্মহত্যা করেছে বলে আমি শুনেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)