মহেশপুর বাওড়ের নির্বাচনে আমজাদ সভাপতি ও আলিয়ার সম্পাদক

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
মহেশপুর বাওড়ের নির্বাচনে আমজাদ সভাপতি ও আলিয়ার সম্পাদক ছবির ক্যাপশন:
আব্দুর রহিম: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইফাদ প্রকল্পভুক্ত সস্তার বাওড়ের দ্বি-বার্ষিক নির্বাচনে আমজাদ হোসেন সভাপতি ও আলিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বাওড়ের ৩১০জন ভোটারের মধ্যে ২৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আমজাদ হোসেন মাছ প্রতীকে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ১১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আলিয়ার রহমান মোরগ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন সিংহ প্রতীকে পেয়েছেন ১০০ ভোট। ক্যাশিয়ার পদে আবু বকর ষাড় প্রতীকে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উজ্জল মল্লিক হরিণ প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট। নির্বাচনে ৩টি পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)