আলমডাঙ্গা সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
আলমডাঙ্গা সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সুরধ্বনী সংগীত বিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় আলমডাঙ্গা বধ্যভূমি সংলগ্ন লালব্রীজের পাশে সুরধ্বনি সংগীত বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, হারদী এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খন্দকার হামিদুল ইসলাম আজম, আলাউদ্দিন আহম্মদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, সুরধ্বনি বিদ্যালয়ের শিক্ষক রাজশাহী, ঢাকা বেতারের তবলা বাদক আবু সাইদ। পরে বিএম নাহিদের পরিচালনায় সংগীত শিল্পী হেলাল উদ্দিন, মুন্নি, রবিউল আলম, সুবর্না, মেহেদী হাসান, জনি আহম্মদ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)