আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের উন্নয়নে বর্তমান-সাবেকসহ তিন চেয়ারম্যান ঐক্যবদ্ধ

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের উন্নয়নে বর্তমান-সাবেকসহ তিন চেয়ারম্যান ঐক্যবদ্ধ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন বর্তমান-সাবেকসহ ৩জন ইউপি চেয়ারম্যান। বিগত দিনের সকল হিংসা, বিভেদ, ভেদাভেদ ভুলে কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন তাঁরা। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ সাবেক আরও দুইজন চেয়ারম্যান গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকনের বাসভবনের সামনে অবস্থিত মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলিশ তদন্ত কেন্দ্রের আহবায়ক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া পুলিশ তদন্ত কেন্দ্র বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সেনা সদস্য মোল্লা শরিফুল ইসলাম শরিফ, সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেনসহ আরো অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)