চুয়াডাঙ্গার হাসনহাটিতে স্ত্রী হত্যা মামলার আসামী বাসু দেবের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
চুয়াডাঙ্গার হাসনহাটিতে স্ত্রী হত্যা মামলার আসামী বাসু দেবের মৃত্যু ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ, প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে বাসু দেব বিশ্বাস (৩৫) বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকালই বাসু দেবের মরদেহ শশ্মান-ঘাটে নিয়ে সৎকার সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বাসু দেব বিশ্বাস ছিল তার স্ত্রী জয়া বিশ্বাস হত্যাকাণ্ডের মূল আসামী। এই মামলায় সে দীর্ঘদিন পালিয়ে থাকার পর আতা¥সমর্পণ করে এবং গত ২০দিন আগে সে কোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পরেই সে সবসময় অন্যমনস্ক থাকত। একপর্যায়ে সে বিষপান করলে গতকাল তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)