চুয়াডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2020-10-05 ইং
চুয়াডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেদারগঞ্জ বাসস্ট্যান্ড শাখার পক্ষ থেকে দুজন মৃত ব্যক্তির পরিবারের সদস্যকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় কেদারগঞ্জ বাসস্ট্যান্ড শাখা কার্যালয়ে কেদারগঞ্জপাড়ার মৃত সোরাব হোসেনের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও একই এলাকার মৃত আব্দুল জলিল হেলপারের পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেদারগঞ্জ বাসস্ট্যান্ড শাখার সভাপতি শাহার আলী, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ লালা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)