ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ ও ইয়াবা জব্দ করেছে বিজিবি। ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ি রাজাপুর মাঠ থেকে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অন্যদিকে, কুসুমপুর বিওপির হাবিলদার ফারুক মাতব্বরের নেতৃত্বে অভিযান চালিয়ে চাপাতলা মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দসহ সামান্তা বিওপির নায়েব সুবেদার গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া মাঠের মেহগুনি বাগান থেকে ৪৯ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। ৫৮-বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, ‘এ ব্যপারে মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।’
