দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার নগদ অর্থ প্রদান

আপলোড তারিখঃ 2017-03-29 ইং
দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার নগদ অর্থ প্রদান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: দামড়–হুদায় ৬শ’ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরন করা হয়। এ সময় চাষীদের মধ্যে ৫৫০ জন কৃষককে উফসি জাতের ধান বীজ ৫ কেজি, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ খরচের জন্য ৪শ করে টাকা দেয়া হয়। এছাড়াও ৫০ জন কৃষককে ১০ কেজি  নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচ খরচের জন্য ৪শ করে টাকা এবং আগাছা পরিস্কারের জন্য দেয়া হয় আরো ৪শ’ টাকা। এ উপলক্ষে দামড়–হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের আলী আজগর টগর এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচারক নির্মল কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)