ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট, চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা হাসু মল্লিক, সাবেক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, আব্দুর রশিদ, নুরুজ্জামান টুটুল, কামরুজ্জামান তালু, মুস্তাফিজুর রহমান বুলবুল, মিরাজুল ইসলাম কাবা, ফিট্ট মুন্সি, আজাদ, গালিব ওয়ারা, জাভেদ রমিজ খান, আবুল কালাম, যুবলীগ নেতা শেখ সেলিম, মুকুল, পিন্টু, হাবিবুর রহমান, মোস্তাক হোসেন, সবুজ আহমেদ, পান্না শেখ, মিন্টু শেখ, তাজু শেখ, তপন, আক্তার, নান্টু, আশিক, লিপটন, টিপু, আলো, বাদল, লিটন, সালাম, লালু, লাইজু শেখ, সোহেল, আলামিন, আসাদুজ্জামান শিমুল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. আরেফিন আলম রঞ্জু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের
