মহেশপুরে ইছামতি নদী থেকে উদ্ধার লাশের মেলেনি পরিচয়

আপলোড তারিখঃ 2020-10-04 ইং
মহেশপুরে ইছামতি নদী থেকে উদ্ধার লাশের মেলেনি পরিচয় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ গতকাল শনিবার ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, ‘বিজিবির দেওয়া তথ্যানুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দেশের সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’ অন্য একটি সূত্র জানায়, উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা লাশ মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর দিয়াড়ামাঠ ও ভারতের বরণবাড়িয়া নদী এলাকায় ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি ও বিএসএফের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি কোনো চোরাকারবারীর কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ও বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)