মেহেরপুর কারাগারে কয়েদির মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-04 ইং
মেহেরপুর কারাগারে কয়েদির মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর করাগারে আটক একটি হত্যা মামলার আসামি লিয়াকত হোসেন মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার ভোরের দিকে লিয়াকত আলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আকবর আলী মন্ডলের ছেলে। লিয়াকত আলীর দ্বিতীয় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিল। প্রায় একযুগ আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই থেকে লিয়াকত তার দ্বিতীয় স্ত্রী তহুরার বাড়ি গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানা-পুলিশ গত ২২দিন আগে তাকে আটক করে। পরে তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। লিয়াকত আলীর ২ স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়ে রয়েছে। মেহেরপুর কারাগারের জেলার সৈয়দ হাসান জানান, ভোরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)