তিতুদহে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বেলুন ফাটানো নিয়ে:দু’পক্ষের সংঘর্ষে আহত-১ : মামলার প্রস্তুতি

আপলোড তারিখঃ 2017-03-29 ইং
তিতুদহে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বেলুন ফাটানো নিয়ে:দু’পক্ষের সংঘর্ষে আহত-১ : মামলার প্রস্তুতি ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহের গহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল বুধবার স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অনেক খেলার মধ্যে পাবলিক খেলায় বেলুন ফাঁটানো খেলারও আয়োজন করে ম্যানেজিং কমিটি। খেলা চলাকালীন সময় গহেরপুর গ্রামের ওমর আলীর ছেলে সাহাবুল খেলায় অংশগ্রহন না করেও বাইরে থেকে বেলুন ফাটিয়ে দেয় এতে করে ম্যানিজিং কমিটি তাকে সামান্য বকাদিলে সাহাবুল বাড়ী থেকে ধারালো দা নিয়ে আসে সবাইকে কাটতে। এতে করে ক্রীড়া অনুষ্ঠানের সেচ্ছাসেবক দ্বায়িক্ত পালনকারী একই গ্রামের বাপ্পি, গনি, ইয়ামিন, রুবেল তাকে ঠেকাতে গেলে শুরু হয় হট্টগোল একপর্যায়ে  হাতাহাতি শুরু হলে সাহাবুলের নিজ হাতে থাকা দাঁয়ের আঘাতে ডানহাতে সামান্য কেটে যায় এবং পরে চিকিৎসা করার উদ্দশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় । পরে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি পাঠায়। নিউজ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)