জীবননগরে শীর্ষ মাদক ব্যবসায়ী মশিয়ারসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-10-04 ইং
জীবননগরে শীর্ষ মাদক ব্যবসায়ী মশিয়ারসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল-মদসহ মাদক সম্রাট মশিয়ার ও আজিজুরকে আটক হয়েছে। গত শুক্রবার রাতে ৫৮ বিজিবির অধিনস্থ বেনীপুর বিওপির হাবিলদার নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে শূন্য লাইন থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় হায়দার আলীর আমবাগানে থেকে হরিহরনগর গ্রামের মতে হারের ছেলে খুলনা বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ী মশিয়ার রহমান (৩০) এবং একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী আজিবুর রহমানকে (৩১) ১২০ বোতল ফেনসিডিল ও ৩১ বোতল ভারতীয় মদসহ আটক করে। আটককৃত মাদকসহ আসামীদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)